Sheikh Hasina | ‘শেখ হাসিনা পালিয়ে আসেননি, ছদ্মবেশেও আসেননি!’- বিস্ফোরক দাবি বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার রিভার
Sunday, August 9 2026, 3:17 pm

Key Highlightsএক বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওইদিন শেখ হাসিনা পালিয়ে আসেননি। তাহলে কী ঘটেছিল সেদিন? এনিয়ে সম্পূর্ণ অন্য তথ্য দিলেন প্রাক্তন হাইকমিশনার।
দিল্লির বৈঠকে শেখ হাসিনার বাংলদেশের ফেরার দৃঢ়প্রত্যয় নিয়ে জল্পনার মাঝেই বিস্ফোরক দাবি বাংলাদেশের প্রাক্তন ভারতীয় হাইকমিশনার রিভা গঙ্গোপাধ্যায় দাসের। এক বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘ভারতে আসার কিছুক্ষণ আগেও শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতে এসেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে। শেখ হাসিনা পালিয়ে আসেননি, মধ্যরাতে আসেননি, ছদ্মবেশেও আসেননি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাঁকে ভারতে পৌঁছে দিয়েছে।” রিভা গঙ্গোপাধ্যায়ের মত, ‘‘এক্সট্রাডিশন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং এটি কোনও সহজ বিষয় নয়। তবে শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে, তাঁকে আইনি প্রক্রিয়ায় আটকানোর কোনও সুযোগ ভারতের নেই। মূল সংকট তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।”
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- শেখ হাসিনা
- নয়াদিল্লি


