Sheikh Hasina | "আমি বাংলাদেশে ফিরবই"- দিল্লির সংবাদসভায় হুঙ্কার মুজিব কন্যার, আর কী কী বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী?

Wednesday, August 5 2026, 2:52 pm
Sheikh Hasina | "আমি বাংলাদেশে ফিরবই"- দিল্লির সংবাদসভায় হুঙ্কার মুজিব কন্যার, আর কী কী বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী?
highlightKey Highlights

দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভারচুয়ালি বক্তব্য রাখছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


প্রবল ছাত্র বিক্ষোভের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র বিপ্লবের বর্ষপূর্তিতে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে ভারচুয়ালি বক্তব্য রাখছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। শুরুতেই তাঁর হুঙ্কার, “আমি মুজিব কন্যা বলছি…। ওরা আমাকে জেলে ভরতে পারে। মিথ্যে মামলায় ফাঁসাতে পারে। আমি বাংলাদেশে ফিরবই, সে দেশের মানুষের জন্য ফিরব। দেশকে আবার সঠিক পথে আনার জন্য ফিরব।” দু’বছর আগের এই দিনের কথা উল্লেখ করে হাসিনা বলেন, “সেদিন কোনও শান্তিপূর্ণ আন্দোলন হয়নি। মিথ্যে অপপ্রচার চালানো হয়েছিল। গত দু’বছর ধরে বাংলাদেশকে ভুগতে দেখেছি। সে দেশে ভয়ের পরিবেশ গ্রাস করে ফেলেছে। ১৯৭১ সালে যে ৩০ লক্ষ মানুষ বাংলাদেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, এটা সেই বাংলাদেশ নয়। ২০২৪ সালের ছাত্র আন্দোলন শান্তিপূর্ণ ছিল না। শুরুতে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছিলাম, কিন্তু সংগঠিত কিছু গোষ্ঠী শিক্ষার্থীদের দাবিকে হিংসাত্মক আন্দোলনের রূপ দেয়। আমরা কোটা ব্যবস্থা বাতিল করি ও আলোচনার উদ্যোগ নিই, ৩ জন মন্ত্রী আলোচনাতেও বসেন। কিন্তু তারা আমার পদত্যাগের দাবি তোলেন, মিথ্যা অপপ্রচার চালান।” রাজনেত্রী আর কী বলেন নজর থাকবেই সেদিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File