Kalyan Banerjee | “নারদে উনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন..”, কাকলিকে বড় হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!

Thursday, May 28 2026, 9:52 am
Kalyan Banerjee | “নারদে উনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন..”, কাকলিকে বড় হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের!
highlightKey Highlights

কাকলি ঘোষ দস্তিদার লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের সাংসদ কল্যাণ কার্যত বড় হুঁশিয়ারি দিলেন কাকলিকে।


তুঙ্গে কাকলি-কল্যাণ তরজা। একদিকে কাকলি ঘোষ দস্তিদার লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের সাংসদ কল্যাণ কার্যত বড় হুঁশিয়ারি দিলেন কাকলিকে। কাকলি ঘোষ দস্তিদার লোকসভার অধ্যক্ষের কাছে অভিযোগ জানান যে, লোকসভার ভিতরে কল্যাণ তাঁকে মৌখিকভাবে গালিগালাজ করেন। লোকসভার অভ্যন্তরে নারীদের প্রতি কল্যাণের আচরণ অনুচিত বলেও অভিযোগ করেছেন তিনি। এবার বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কাকলির বিরুদ্ধে কল্যাণ বলেন, “নারদে উনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন, তা নিয়ে সিবিআই চার্জশিট দিয়েছে। তদন্তের জন্য অনুমোদন চেয়েছিলেন স্পিকারের কাছে। সেই অনুমোদন যাতে দেওয়া হয়, সেই আবেদন জানাব। সবার বিরুদ্ধে তদন্ত হল, উনি কেন প্রিভিলেজড হবেন?”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File