Shatadru Dutta | ফের শহরে মেসি? "গতবার যেটা হয়নি, সেটাই এবার করতে চাই"- বিশ্বকাপ দেখতে গিয়ে জল্পনা উসকে দিলেন শতদ্রু

Sunday, July 19 2026, 4:44 pm
Shatadru Dutta | ফের শহরে মেসি? "গতবার যেটা হয়নি, সেটাই এবার করতে চাই"- বিশ্বকাপ দেখতে গিয়ে জল্পনা উসকে দিলেন শতদ্রু
highlightKey Highlights

সম্প্রতি বিশ্বকাপ দেখতে আমেরিকায় রয়েছেন শতদ্রু। সেখান থেকেই মেসি সম্পর্কে কথা বললেন তিনি।


আবার মেসি নিয়ে জল্পনা বাড়িয়ে দিলেন কলকাতা গোট ট্যুরের আয়োজক শতদ্রু দত্ত। সম্প্রতি বিশ্বকাপ দেখতে আমেরিকায় রয়েছেন শতদ্রু। নিউ ইয়র্ক থেকে শতদ্রু জানালেন, “আমি নিউ ইয়র্ক শুধু খেলা দেখতে আসিনি। শুধু খেলা দেখতে কেউ এতদূর আসবে না। আমি একটা চেষ্টা করছি। আমি নিজের ১০০% দিচ্ছি। আপনারা পাশে থাকুন। টপ ম্যানেজমেন্টের সঙ্গে কথা চলছে। গতবার যেটা হয়নি, সেটাই এবার করতে চাই। মেসি বিশ্বকাপে খেলছে, কেনই বা ভারতের সমর্থকরা মেসিকে দেখা থেকে বিরত থাকবেন?” মেসিকে নিয়ে শতদ্রু বললেন, “মেসি এমনিতে খুব চুপচাপ, শান্ত। খুব ভদ্রলোক। মেসির একটা কোয়ালিটি হল, ও সবসময় দৌড়োয় না কিন্তু একমাত্র দরকারে ও নিজের সেরাটা দেয়। যে কোয়ালিটি মারাদোনার মধ্যে ছিল, সেই একই জিনিস আছে মেসির মধ্যে। ইংল্যান্ড ম্যাচেও ওর জন্যই জিতেছে আর্জেন্টিনা।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File