Shashi Panja | গিরিশ পার্কে ধুন্ধুমার, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি কর্মীরা

Saturday, March 14 2026, 2:11 pm
Shashi Panja | গিরিশ পার্কে ধুন্ধুমার, মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি কর্মীরা
highlightKey Highlights

তৃণমূলের অভিযোগ, মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে বিজেপির কর্মীরা। বিজেপির কর্মীরা তৃণমূলের কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ।


ব্রিগেডের সভার আগেই রণক্ষেত্র উত্তর কলকাতার গিরিশ পার্ক। শনিবার দুপুরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীদের অভিযোগ, মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে ইট ছুঁড়েছেন বিজেপির কর্মীরা। মন্ত্রীর বাড়ি এবং অফিসের দরজা জানালা ভাঙচুর করা হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগ, ব্রিগেডে যাওয়ার পথে তৃণমূল কর্মীরা কোনও প্ররোচনা ছাড়াই তাঁদের হামলা করেছে। বাস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বৌবাজার থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File