Shashi Panja | শশী পাঁজার বাড়িতে হামলা, গিরিশ পার্ক কাণ্ডে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চাইল কমিশন!

Saturday, March 14 2026, 5:10 pm
Shashi Panja | শশী পাঁজার বাড়িতে হামলা, গিরিশ পার্ক কাণ্ডে কলকাতা পুলিশের কাছে রিপোর্ট চাইল কমিশন!
highlightKey Highlights

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শশী পাঁজার বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।


শনিবার দুপুরে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার গিরিশ পার্কের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই ৪ জনকে আটক করা হয়েছে। মন্ত্রীর বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী নামানো হলো না কেন তা জানতে চেয়ে কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File