Sharadwat Mukherjee | বন্ধ হবে ‘থ্রেট কালচার’, শাস্তি পাবে অভয়ার 'দোষী'রা!- স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে অঙ্গীকার শারদ্বতের
Thursday, June 11 2026, 4:21 am

Key Highlightsশারদ্বত বলেন, ‘‘কেউ দাদাগিরি করতে পারবে না। বদলার বদলি বিজেপির সংস্কৃতি নয়। যে দোষী, তার বিচার হবে।’’
গতকালই বন্টন হয়েছে মন্ত্রীসভা। স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে নয়া অঙ্গীকার বিশিষ্ট চিকিৎসক শারদ্বত মুখোপাধ্যায়ের। তিনি বলেন, “কোন কোন ডাক্তাররা এর ময়নাতদন্ত করেছিল। কীভাবে ময়নাতদন্ত হয়েছিল। সমস্ত খাতা খোলা হবে।” তিনি আরও বলেন, ‘‘কেউ দাদাগিরি করতে পারবে না। বদলার বদলি বিজেপির সংস্কৃতি নয়। যে দোষী, তার বিচার হবে।’’ নতুন স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “স্বাস্থ্যের একাধিক বিভাগ রয়েছে। ডেন্টাল এডুকেশন সার্ভিস, ফার্মেসি, সরকারি মেডিক্যাল কলেজে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা, বেসরকারি মেডিক্যাল কলেজর পরিকাঠামো সমস্ত কিছুর দিকেই নজর দেওয়া হবে। উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া। সরকারি স্বাস্থ্যক্ষেত্রে অনেক ফাঁকফোকর আছে এবং সেটা বুঝতে অন্তত মাসখানেক সময় লাগবেই।”
- Related topics -
- রাজ্য
- মন্ত্রী
- মন্ত্রীমহল
- স্বাস্থ্য মন্ত্রী
- স্বাস্থ্য
- স্বাস্থ্যদপ্তর
- স্বাস্থ্য সচিব
- স্বাস্থ্যকেন্দ্র
- স্বাস্থ্য কর্মী
- স্বাস্থ্যভবন
- স্বাস্থ্যমন্ত্রক
- স্বাস্থ্য দফতর
- মুখ্য স্বাস্থ্য আধিকারিক
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ


