Bangladesh | বাংলাদেশে শুরু হল শারদীয় দুর্গোৎসব, বিএনপি জমানায় প্রথম দুর্গাপুজো বাংলাদেশে, নিরাপত্তায় কড়াকড়ি!
Sunday, October 18 2026, 7:54 am

Key Highlightsবাংলাদেশে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো।
বাংলাদেশে শুরু হয়ে গেল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজো। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় গীতাপাঠের মধ্য দিয়ে পাঁচ দিনের এই উৎসবের সূচনা হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এবং নতুন সরকারের আমলে এবার দেশজুড়ে প্রায় ৩৪ হাজার মণ্ডপে পুজোর আয়োজন করা হয়েছে, যা গতবারের তুলনায় প্রায় দেড় হাজার বেশি। উৎসবকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে দেশজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার ৬১৫টি মণ্ডপের সুরক্ষায় প্রায় সাড়ে তিন হাজার কোস্ট গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি এবং বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ ডুবুরি দল। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আহ্বান জানানো হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- পুজো ও উৎসব
- দুর্গাপুজো


