Shantanu Sinha Biswas | প্রাক্তন ডিসিপির বিলাসবহুল ফ্ল্যাট থেকে জমি বাজেয়াপ্ত! ইডির নজরে শান্তনু সিনহার স্থাবর-অস্থাবর সম্পত্তি

Thursday, November 12 2026, 4:44 pm
Shantanu Sinha Biswas | প্রাক্তন ডিসিপির বিলাসবহুল ফ্ল্যাট থেকে জমি বাজেয়াপ্ত! ইডির নজরে শান্তনু সিনহার স্থাবর-অস্থাবর সম্পত্তি
highlightKey Highlights

কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপির কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, শান্তনুর প্রায় তিন কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।


প্রাক্তন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলো ইডি। ইডি সূত্রে খবর, শান্তনুর প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে তিনটি বিলাসবহুল ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের জমি রয়েছে। এই সম্পত্তিগুলি সবই বেনামে কেনা হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। অভিযোগ, সোনা পাপ্পুর বেআইনি সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন শান্তনু। এলাকার প্রবীণ নাগরিকদের ভয় দেখিয়ে তাঁদের বাড়ি ও জমি দখল করতো এই চক্র। এই চক্রকে নিজের পদ ক্ষমতা দিয়ে সাহায্য করতেন শান্তনু। তদন্ত এখনও চলছে, ফলে বেআইনি সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File