Shankar Ghosh | উত্তরবঙ্গের চা-বাগান বিক্রির টাকা গিয়েছে তৃণমূলের ফান্ডে! ভয়াবহ অভিযোগ মন্ত্রী শংকরের

Wednesday, August 19 2026, 5:51 am
Shankar Ghosh | উত্তরবঙ্গের চা-বাগান বিক্রির টাকা গিয়েছে তৃণমূলের ফান্ডে! ভয়াবহ অভিযোগ মন্ত্রী শংকরের
highlightKey Highlights

উত্তরবঙ্গের এই জমি কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী।


মঙ্গলবার উত্তরবঙ্গে জমি কেলেঙ্কারি নিয়ে সরব হলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। এদিন তিনি অভিযোগ করেন, “বেআইনি ভাবে জমি বিক্রির টাকা তৃণমূলের নির্বাচনী কাজে ব্যবহার করা হয়েছে।” চা-বাগানের জমি কীভাবে এবং কার স্বার্থে ব্যবহার হয়েছে তা খুঁটিয়ে তদন্তের নিদেশ দিয়েছেন তিনি। উত্তরবঙ্গের জমি কেলেঙ্কারি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন পর্যটনমন্ত্রী। তাঁর অভিযোগ, দুর্নীতির জেরেই পূর্বতন সরকারের চা-বাগানের অব্যবহৃত জমির ৩০ শতাংশ পর্যটন ও বাণিজ্যিক কাজে ব্যবহারের অনুমোদনের তীব্র বিরোধিতা করেছিলেন তাঁরা। এদিন তিনি বলেন, “চা-বাগান এলাকার শ্রমিক এবং বাসিন্দাদের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে আমাদের। স্থানীয় মানুষ এবং চা-শ্রমিকেরা যাতে পর্যটন থেকে সরাসরি লাভবান হন, সেই ব্যবস্থার উপর জোর দেওয়া হবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File