Shamik Bhattacharya | "হিংসা বন্ধ করতে না পারলে ইস্তফা দেব" - বাংলায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে ক্ষোভ প্রকাশ শমীক ভট্টাচার্যের
Wednesday, May 6 2026, 2:29 pm

Key Highlightsএদিন নবান্নে প্রবেশ করার আগে শমীক ফের বলেন, "ভোট-পরবর্তী হিংসা বরদাস্ত করা হবে না।"
ভোট পরবর্তী হিংসার খবরে উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। নবান্নে আজ মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, "যাঁরা ১৯৮০-৯০ সাল থেকে নিজেদের ঘাম, রক্ত দিয়ে বিজেপির সঙ্গে রয়েছেন, তাঁর জন্যেই বিজেপি জিতেছে। অশান্তির খবর পেলে দরকার হলে আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমরা জিতলাম, অথচ আমাদের দু'জন কর্মী মারা গেলেন। আমরা অশান্তি চাই না। কারা এরকম করছেন, নাম দিন, ছবি দিন, আমরা গ্রেপ্তার করাব। আমি কথা দিচ্ছি। না হলে রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দেব।"
- Related topics -
- রাজনৈতিক
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- নির্বাচন কমিশন
- ইস্তফা পত্র
- শমীক ভট্টাচার্য
- ভোট পরবর্তী হিংসা


