Shamik Bhattacharya | 'শক্তিশালী বিরোধী গণতন্ত্র' চাই…গঠনমূলক বিরোধিতা করবে- জোরালো সওয়াল শমীক ভট্টাচার্যের

Friday, August 21 2026, 5:05 am
Shamik Bhattacharya | 'শক্তিশালী বিরোধী গণতন্ত্র' চাই…গঠনমূলক বিরোধিতা করবে- জোরালো সওয়াল শমীক ভট্টাচার্যের
highlightKey Highlights

গণতন্ত্রে সাফল্য তখনই আসে যদি সেখানে সংগঠিত দায়িত্বশীল বিরোধী দল থাকে। এবার বিরোধী দলের পক্ষে জোরালো সওয়াল বিজেপির (BJP) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya)।


গণতন্ত্রে সাফল্য পেতে লাগবে শক্তিশালী বিরোধী। এবার গঠনমূলক বিরোধিতার পক্ষে সবল করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির রাজ্য সভাপতি এদিন বলেন, “৭০-৭৫ বছর ধরে বিরোধিতা করেছি। বিরোধী দল তো ছিলাম। আমাদের দল তো উঠে যায়নি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে আমরা দু’টো আসনও পেয়েছিলাম। …এগুলো তো মানুষ চিন্তা করবে, বাংলার মনন চিন্তা করবে।” পাল্টা কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “এটা তো গণতন্ত্রের মূল কথা। কিন্তু, ওঁরা কি সেটা মানেন? ওঁরা তো বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেন। একটা মিছিল করতে গেলে সেখানে কর্মীদের মারা হচ্ছে। একটা হোর্ডিং লাগালে ছিঁড়ে দেওয়া হচ্ছে। পার্টি অফিসগুলো সব দখল করে নিয়েছে। এগুলো করার পর শক্তিশালী বিরোধী গণতন্ত্র, এই কথা গুলো বলার কোনও মানে হয় কি? যেটা বলছেন, তা যদি বাস্তবায়িত করেন তাহলে তার একটা মানে হয়। কিন্তু ওঁরা কাজে কিছুই করে দেখাচ্ছেন না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File