Shaktikanta Das | দেশের নতুন অর্থমন্ত্রী হতে পারেন RBI-র প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাস, কোন পদ পাবেন নির্মলা সীতারামন?
Saturday, June 27 2026, 6:44 am

Key Highlightsপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান প্রধান সচিব এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে দেশের নতুন অর্থমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে।
দেশের নতুন অর্থমন্ত্রী হতে পারেন শক্তিকান্ত দাস। সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন শুরুর আগেই মোদী সরকারের তৃতীয় দফার প্রথম বড় মন্ত্রিসভায় রদবদল এবং বিজেপির সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে বলে খবর। যদিও কেন্দ্রীয় সরকার বা বিজেপির পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে রাজনৈতিক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বর্তমান প্রধান সচিব এবং রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে দেশের নতুন অর্থমন্ত্রী করার বিষয়ে আলোচনা চলছে। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয়, তাহলে বর্তমান অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামনকে অন্য কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে। জল্পনা রয়েছে, তাঁকে মানবসম্পদ উন্নয়ন (শিক্ষা) মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে।


