WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Shah Rukh Khan | 'কিং' খানকে খুনের হুমকি! 'কয়েক কোটি টাকা দিয়ে দিলেই নিস্তার' হুমকি এলো ছত্তীসগঢ় থেকে
Thursday, November 7 2024, 11:26 am

Key Highlightsছত্তীসগঢ় থেকে শাহরুখ খানকে প্রাণনাশের হুমকি, মুম্বই পুলিশ তদন্তে নেমেছে।
সালমান খানের পর এবার বলিউড 'বাদশাহ' শাহরুখ খানকে খুনের হুমকি! শাহরুখ খানকে প্রাণে মেরা ফেলার হুমকিতে বলা হয়েছে, কয়েক কোটি টাকা দিয়ে দিলেই নিস্তার পাবেন বলিউডের 'কিং'৷ মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তীসগঢ় থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কাছ থেকে শাহরুখকে খুনের হুমকি দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই মুম্বই পুলিশের একদল রায়পুর পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে ফয়জন নামে এক ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে৷ জানা গিয়েছে, এই ব্যক্তির ফোন থেকেই হুমকি এসেছে বলে খবর৷
- Related topics -
- বিনোদন
- বলিউড
- শাহরুখ খান
- অভিনেতা
- সেলিব্রিটি


