Shah Rukh Khan | অবশেষে জন্মদিনে মন্নতের বারান্দায় ভক্তদের দেখা দিলেন শাহরুখ খান!
Monday, November 2 2026, 3:25 pm

Key Highlightsজন্মদিনের দিন রাতভর অপেক্ষা করিয়ে অবশেষে ভক্তদের নিরাশ করলেন না বলিউড বাদশা শাহরুখ খান।
জন্মদিনের দিন রাতভর অপেক্ষা করিয়ে অবশেষে ভক্তদের নিরাশ করলেন না বলিউড বাদশা শাহরুখ খান। মন্নতের আইকনিক বারান্দায় চিরচেনা ভঙ্গিতে তাঁকে দেখা যাওয়ার পরেই উল্লাসে ফেটে পড়েন অনুরাগীরা। সংবাদ সংস্থা এএনআই সূত্রে প্রাপ্ত ভিডিওতে দেখা গিয়েছে, সাদা টি-শার্ট ও ডেনিম জিন্স পরে ভক্তদের উদ্দেশে লাগাতার হাত নাড়ছেন ‘কিং’। জন্মদিন উপলক্ষে সোমবার ভোররাতে মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরেও ফ্যানেদের দেখা দিয়েছিলেন তিনি। তবে মন্নতের বারান্দায় প্রিয় তারকাকে চাক্ষুষ করতে পেরে বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর অগণিত ‘জবরা’ ফ্যান। সময়ের সঙ্গে সঙ্গে হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা চত্বর। জন্মদিনের এই বিশেষ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- অভিনেতা
- শাহরুখ খান
- সেলিব্রিটি
- ভাইরাল


