Jeffrey Epstein | আত্মহত্যা নয় খুন! যৌন কেচ্ছা চাপা দিতে মেরে ফেলা হয়েছে এপস্টিনকে- দাবি ফরেনসিক এক্সপার্টের
Saturday, February 14 2026, 2:46 pm

Key Highlightsনতুন দাবি করে বিতর্ক উস্কে দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ব্যাডেন। তাঁর দাবি, শ্বাসরোধের কারণেই মৃত্যু হয়েছে যৌন অপরাধীর।
এপস্টেইন ফাইল নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের মৃত্যু নিয়ে নতুন দাবি করে বিতর্ক উস্কে দিলেন ফরেনসিক বিশেষজ্ঞ মাইকেল ব্যাডেন। ২০১৯ সালে নাবালিকা পাচার, যৌন নির্যাতনের অপরাধে জেল হয় আমেরিকার বিতর্কিত বিনিয়োগকারী জেফ্রি এপস্টাইনের। নিউ ইয়র্কের জেল থেকে এপস্টিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু ব্যাডেন বলছেন, ‘আত্মহত্যার কারণে সম্ভবত মৃত্যু হয়নি। গলায় চাপ প্রয়োগের ফলেই শ্বাসরোধ হয় তাঁর।’ তিনি আরও বলেন, ‘সেই সময়ে ময়নাতদন্তের যে রিপোর্ট পাওয়া যায়, তাতে ঝুলে পড়ার কারণেই মৃত্যু, এই কথা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
- Related topics -
- আন্তর্জাতিক
- এপস্টেইন ফাইল
- আমেরিকা
- খুন
- আত্মহত্যা


