Union Budget 2026-Kolkata Metro | কলকাতা মেট্রো প্রকল্পে বেশ কয়েক কোটি বরাদ্দ করলেন অর্থমন্ত্রী! একনজরে মেট্রো বাজেট
Sunday, February 1 2026, 3:31 pm

Key Highlightsশহরতলির সঙ্গে কলকাতাকে মেট্রো রেলের মাধ্যমে জোড়ার কাজে গতি আনতে কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
জোকা থেকে মাঝেরহাটের মধ্যে চলছে পার্পল লাইনের মেট্রো পরিষেবা। মূল প্রকল্প, জোকা থেকে এসপ্ল্যানেড হয়ে ইডেন গার্ডেন্স। রবিবার কেন্দ্রীয় বাজেটে পার্পল লাইনের জন্য ৯০৬.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনের মেট্রো পরিষেবা বর্তমানে চালু রয়েছে। অরেঞ্জ লাইনের জন্য কেন্দ্রীয় বাজেটে ৭০৫.৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা সীতারমন। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের জন্য বাজেটে ৫২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শুধু ইয়েলো লাইনের কাজের জন্য বরাদ্দ টাকার পরিমান নির্দিষ্ট করে জানানো হয়নি।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পৌরসভা
- কলকাতা মেট্রো
- কলকাতা পুরসভা
- মেট্রো পরিষেবা
- দক্ষিণেশ্বর মেট্রো
- শিয়ালদহ মেট্রো
- মেট্রো
- মেট্রো আধিকারিক
- মেট্রো সময়সূচি
- মেট্রো কর্তৃপক্ষ
- হাওড়া-শিয়ালদহ মেট্রো
- ইস্ট-ওয়েস্ট মেট্রো
- কবি সুভাষ-রুবি মেট্রো
- বাজেট 2026
- বাজেট 2025
- বাজেট


