WB নির্বাচন ২০২৬TMC92BJP195LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল
Key Highlights
Pakistan | ফের হামলার মুখে জাফর এক্সপ্রেস! বিস্ফোরণে ছিটকে গেলো একাধিক কামরা!
Tuesday, October 7 2025, 8:44 am

Key Highlightsরেলের লাইনে রাখা বিস্ফোরণের অভিঘাতে লাইন থেকে ছিটকে পড়েছে কোয়েত্তাগামী জাফর এক্সপ্রেসের একাধিক কামরা।
চলতি বছরেই মার্চে বোলান পাসের কাছে বালোচ লিবারেশন আর্মি জাফর এক্সপ্রেস হাইজ্যাক করেছিল। প্রায় ৪০০ জন যাত্রীকে পণবন্দি করা হয়েছিল। এরপর ওই ঘটনায় টানা কয়েকদিন পাকিস্তান সেনা বালোচ আর্মি সংঘর্ষ চলেছিল। সেই ঘটনার কয়েক মাস পেরোতেই ফের টার্গেট জাফর এক্সপ্রেস। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধ বালোচিস্তান সীমানার সুলতানকোট এলাকায় হামলার মুখে পড়েছে এই ট্রেনটি। রেলের লাইনে রাখা বিস্ফোরণের অভিঘাতে লাইন থেকে ছিটকে পড়েছে কোয়েত্তাগামী জাফর এক্সপ্রেসের একাধিক কামরা। সূত্রের খবর, একাধিক যাত্রী জখম হয়েছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- পাকিস্তান
- ট্রেন
- হামলা
- বিস্ফোরণ
- ট্রেন লাইনচ্যুত


