Seva Setu Abhijaan | আজ থেকে শুরু ‘সেবা সেতু অভিযান’, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করবেন কোথায়?

Friday, October 2 2026, 3:07 am
Seva Setu Abhijaan | আজ থেকে শুরু ‘সেবা সেতু অভিযান’, অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা করবেন কোথায়?
highlightKey Highlights

প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিশেষ সেবা সেতু অভিযানে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা।


আজ, শুক্রবার থেকে কলকাতা সহ সারা রাজ্যে শুরু হচ্ছে ‘সেবা সেতু অভিযান’। তিন দিনের এই বিশেষ জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, পিএম কিষাণ ক্রেডিট কার্ড, পিএম কিষাণ নিধি-সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের আবেদন জানানো যাবে। কলকাতার ১৬টি বরো এলাকায় ৫৩ টি শিবির করা হবে। পুর কমিশনার স্মিতা পান্ডে বলেন, ‘বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি শিবির চালু থাকবে।’ প্রত্যেকটি শিবিরে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা। শিবির প্রতি একটি করে ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’ এবং ‘ই –কেওয়াইসি’ কেন্দ্র থাকবে। একাধিক ব্যাঙ্কের তরফেও কাউন্টার খোলার কথা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File