Abhishek Banerjee | তথ্য ফাঁসে হাইকোর্টে ধাক্কা, সুপ্রিম কোর্টের পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়!
Friday, October 30 2026, 2:57 pm

Key Highlightsতদন্তের গোপনীয়তা বজায় রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তদন্তের গোপনীয়তা বজায় রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, তদন্ত চলাকালীন পুলিশ ও বিভিন্ন তদন্তকারী সংস্থার মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ তথ্য ও নথি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে, যা তাঁর ব্যক্তিগত গোপনীয়তা ও সুনামের পরিপন্থী। এর ফলে তদন্ত প্রক্রিয়াও প্রভাবিত হচ্ছে বলে দাবি করা হয়েছে। এর আগে হাই কোর্টে দ্রুত শুনানির আর্জি জানানো হলেও উপযুক্ত সাড়া মেলেনি। প্রথমে বিচারপতি কৃষ্ণ রাও এবং পরে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাস জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির প্রয়োজন নেই বলে জানিয়ে দেয়। আইনি সুরক্ষার আশায় শেষ পর্যন্ত শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- সুপ্রিম কোর্ট
- অভিষেক ব্যানার্জী


