NRS Nurse Death | 'হাতে ইঞ্জেকশনের সূক্ষ্ম ফুটো! নীল হয়ে গিয়েছিল চোখ'! NRS-এ কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যুতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য!

Thursday, August 13 2026, 5:32 pm
NRS Nurse Death | 'হাতে ইঞ্জেকশনের সূক্ষ্ম ফুটো! নীল হয়ে গিয়েছিল চোখ'! NRS-এ কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যুতে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য!
highlightKey Highlights

নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য৷


নীলরতন সরকার (এনআরএস) হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় সামনে এল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য৷ জানা গিয়েছে, মৃত নার্স রূপালি বর্মণের বাঁ হাতে কনুইয়ের ইঞ্জেকশনের সিরিঞ্জ ঢোকানোর মতো সূক্ষ্ম ফুটো পাওয়ার গিয়েছে। এছাড়া, পুলিশ সূত্রের খবর, হাসপাতালের যে শৌচালয় থেকে রুপালি বর্মনের দেহ উদ্ধার হয়েছে, সেখানে ওষুধের তিনটি শিশি (ভায়াল) পাওয়া গিয়েছে। তার মধ্যে একটি ব্যবহৃত হয়েছে বলে সূত্রের খবর। বাকি দু’টি শিশি ভর্তি ছিল। ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান, শ্বাসপ্রশ্বাসের ক্রিয়া বন্ধ হয়েই মৃত্যু হয়েছে রূপালির। কারণ, অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশও নীলচে (সায়ানোসি) হয়ে গিয়েছিল। পুলিশ সূত্রের খবর, শৌচালয় থেকে যে ৩টি ভায়াল পাওয়ার গিয়েছে, তাতে ছিল ‘ফেন্টানিল’৷ এটি একটি শক্তিশালী ‘ওপিওইড পেনকিলার’, যা নির্দিষ্ট চিকিৎসা পরিস্থিতিতে ব্যথা নিয়ন্ত্রণ ও অ্যানাস্থেশিয়ায় ব্যবহার করা হয়। যদিও সেগুলি নিয়েই রূপালি শৌচালয়ে ঢুকেছিল কি না, তা এখনও স্পষ্ট হয়নি৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File