Kolkata Metro | শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ, ফের ট্রাফিক নিয়ন্ত্রণ আজ রাত থেকে!

Friday, May 22 2026, 7:45 am
Kolkata Metro | শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ, ফের ট্রাফিক নিয়ন্ত্রণ আজ রাত থেকে!
highlightKey Highlights

শুক্রবার, ফের চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে।


অবশেষে চালু হয়ে গিয়েছে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ। গত সপ্তাহের শুক্রবার থেকে মেট্রো প্রকল্পের কাজ শুরু হয়েছে। আজ অর্থাৎ শুক্রবার, ফের দ্বিতীয় দফার কাজ শুরু হতে চলেছে। আজ রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত এই কাজ চলবে। সূত্রের খবর, ৩১৮ নম্বর পিলার থেকে ৩১৯ নম্বর পিলার জুড়ে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের কাজে। দ্বিতীয় পর্যায়ের কাজের জেরে ফের ট্রাফিক নিয়ন্ত্রণ আজ রাত থেকে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের দক্ষিণমুখী রাস্তা গাড়ির গতি এবং যাতায়াত নিয়ন্ত্রিত রাখার নির্দেশ রয়েছে। দ্বিতীয় পর্যায়ে বাইপাসের পূর্ব দিক বন্ধ থাকাকালীন সল্টলেক, উল্টোডাঙা বা বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য সমস্ত গাড়িকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণমুখী সমস্ত গাড়িকে চিংড়িঘাটা ক্রসিং থেকে ঘুরিয়ে বাইপাসের পশ্চিম দিকে পাঠানো হবে। নিউ টাউন এবং সল্টলেকের দিক থেকে বাইপাসের দিকে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে দক্ষিণ অভিমুখে যাওয়ার জন্য শুধু বাঁ দিকে ঘুরতে পারবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File