Vidyasagar Setu | রবিবার ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, যান চলাচল করবে ঘুরপথে!
Thursday, May 28 2026, 9:14 am

Key Highlightsআগামী রবিবার, ৩১ মে আট ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)।
আগামী রবিবার, ৩১ মে আট ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)। হুগলির রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর Cable বদলের কাজ ও সেতুর বিয়ারিং ও বার প্রতিস্থাপনের কাজের জন্য সেদিন সকাল ৬টা থেকে দুপুর ২টো, আট ৮ ঘণ্টার জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল। কলকাতা পুলিশ জানিয়েছে, সেই সময়ে ঘুরপথে গাড়ি চলাচল করবে। জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ঘুরিয়ে দেওয়া হবে। টার্ফ ভিউ থেকে গাড়িগুলি হেস্টিংস ক্রসিং হয়ে হাওড়া ব্রিজের দিকে যাবে। হেস্টিংস ক্রসিং থেকে ডান দিকে গিয়ে খিদিরপুর রোড ধরেও গাড়ি চলাচল করবে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- কলকাতা পুলিশ
- পুলিশ প্রশাসন


