Second Hooghly Bridge | রবিতে ১২ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, ছুটির দিনে যানবাহন চলবে কোন রুটে?
Sunday, June 28 2026, 3:47 am

Key Highlightsপুনর্গঠন ও মেরামতের জন্য বিদ্যাসাগর সেতু বন্ধ রয়েছে আজ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যানচলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ, রবিবার পুনর্গঠন ও মেরামতের জন্য সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ। বিকল্প হিসাবে সাধারণত ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কোলাঘাটের দিক থেকে আসা দ্বিতীয় হুগলি সেতুগামী গাড়িগুলোকে নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। মালবাহী গাড়ি বাদে বাস এবং গাড়ি আন্দুল রোড হয়ে আলমপুর মোড় দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে রুট করানো হবে। কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজের জন্য বন্ধ চিংড়িহাটা উড়ালপুলও৷ সোমবার সকাল ৮টা পর্যন্ত বন্ধ থাকবে উড়ালপুল৷ চিংড়িহাটা মোড় থেকে উল্টোডাঙা ও সল্টলেকের দিকে যেতে চাওয়া উত্তরমুখী গাড়িগুলিকে এই সময়টুকু ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- দ্বিতীয় হুগলি সেতু
- কলকাতা পুরসভা
- ট্র্যাফিক
- লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম
- ট্রাফিক সার্জেন্ট
- ট্রাফিক গার্ড


