Sealdah-Njp Train | রবিতেও ঘুরপথে চলছে উত্তরবঙ্গের ৩ টি ট্রেন! সময় বদলেছে এক্সপ্রেসেরও! ফারাক্কায় এখনও সতর্ক রেল

Sunday, September 6 2026, 5:36 pm
Sealdah-Njp Train | রবিতেও ঘুরপথে চলছে উত্তরবঙ্গের ৩ টি ট্রেন! সময় বদলেছে এক্সপ্রেসেরও! ফারাক্কায় এখনও সতর্ক রেল
highlightKey Highlights

রবিবার সকাল থেকেই ওই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গগামী তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন এ দিনও ঘুরপথে চালানো হচ্ছে।


৬৫ ঘন্টা পর শনিবার রাত থেকে ফারাক্কায় শুরু হয়েছে ট্রেন চলাচল। রেল সুত্রে খবর, রবিবার উত্তরবঙ্গগামী তিনটি গুরুত্বপূর্ণ ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। রামপুরহাট-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা-মালদা টাউন হয়ে যাবে ১) ১২৩৪৫ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস ২) ২২৫০৩ কন্যাকুমারী - ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস (৪ সেপ্টেম্বর যাত্রা শুরু) ৩) ১২৫৫১ SMVB বেঙ্গালুরু - কামাখ্যা এক্সপ্রেস (৫ সেপ্টেম্বর যাত্রা শুরু)। রামপুরহাট-গুমানি-বল্লালপুর হয়ে যাবে ১৬৫৯৭ SMVB বেঙ্গালুরু - আলিপুরদুয়ার অমৃত ভারত এক্সপ্রেস (৫ সেপ্টেম্বর যাত্রা শুরু)। ১৩১৫৩ শিয়ালদহ–মালদহ টাউন গৌড় এক্সপ্রেস ৬ সেপ্টেম্বর রাত ১০টা ৫ মিনিটের পরিবর্তে ৭ সেপ্টেম্বর রাত ১২টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। ১২৩৭৭ শিয়ালদহ–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস ৬ সেপ্টেম্বর রাত ১১টা ২০ মিনিটের বদলে ৭ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটে ছাড়বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File