Sealdah to Bongaon division | দীর্ঘক্ষণ চলছে না ট্রেন! বনগাঁ লাইনে অবরোধ যাত্রীদের, বিক্ষোভ দত্তপুকুরে

Wednesday, August 19 2026, 5:25 pm
Sealdah to Bongaon division | দীর্ঘক্ষণ চলছে না ট্রেন! বনগাঁ লাইনে অবরোধ যাত্রীদের, বিক্ষোভ দত্তপুকুরে
highlightKey Highlights

শিয়ালদহ-বনগাঁ শাখার লোকাল ট্রেনগুলিতে এই সময়ে এমনিতেই ব্যাপক ভিড় থাকে। তার উপর ট্রেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের ভোগান্তি আরও বাড়ে। বিভিন্ন স্টেশনেও যাত্রীদের ভিড় জমতে শুরু করে।


ট্রেনের লাইনে পয়েন্টে সমস্যা। প্রায় দেড় থেকে দু’ঘণ্টা রেল পরিষেবা ব্যাহত বলে খবর। যাত্রীদের তরফে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় দত্তপুকুর ও বিড়া স্টেশনের মাঝামাঝি এলাকায় সিগন্যালের পয়েন্টে সমস্যা দেখা যায়। রেললাইনে ফাটলের জেরে লোকাল ট্রেন থমকে যায়। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে বাড়ি ফেরার ব্যস্ত সময়ে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। দত্তপুকুরে যাত্রীবিক্ষোভের মুখে পড়ে রেল। ট্রেন চলাচল শুরু হলেও একাধিক লোকাল এখনও প্রায় ঘন্টাখানেক দেরিতে চলছে বলে জানা গিয়েছে। রেলের কর্মীরা দ্রুত সিগন্যালিং ব্যবস্থার সমস্যা মেরামত করে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File