Sealdah flyover | শিয়ালদহ ফ্ল্যাইওভার-সুকান্ত সেতুতে নোটিস! বেআইনি দখল তুলতে তৎপর পুরসভা
Sunday, June 28 2026, 5:48 am

Key Highlightsশিয়ালদহ ফ্ল্যাইওভারের নিচে বেআইনি দখল তুলতে তৎপর পুরসভা। অপরদিকে, সুকান্ত সেতুর নিচেও বেআইনি নির্মান তুলবে পুরসভা।
বুলডোজার চালিয়ে তপসিয়া-পার্ক-সার্কাসের মতো বহু জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। এবার নোটিস পড়ল শিয়ালদহে। শিয়ালদহ ফ্ল্যাইওভারের নিচে বেআইনি দখল তুলতে নোটিস পাঠালো পুরসভা। সুকান্ত সেতুর নিচেও থাকা বেআইনি নির্মাণ তুলতেও নোটিস পড়েছে । কলকাতা পৌরনিগম গতকাল অর্থাৎ শনিবার (২৭ জুন) একটি নোটিস দিয়েছে। তাতে লেখা আছে আগামী ৭ দিনের মধ্যে এই দুই সেতুর নিচে যাঁরা বেআইনিভাবে জবর দখল করেছে তাদের উঠে যেতে বলা হয়েছে।


