Sealdah division Local Train | যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ ডিভিশনে বাড়ছে ট্রেনের সংখ্যা, ঘোষণা রেলের
Thursday, June 11 2026, 3:28 pm

Key Highlightsশিয়ালদহ–ডায়মন্ড হারবার ও শিয়ালদহ–হাসনাবাদ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনের অতিরিক্ত ইএমইউ পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। আগামী ১৫ জুন থেকে শিয়ালদহ–ডায়মন্ড হারবার ও শিয়ালদহ–হাসনাবাদ শাখায় অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে রেল জানিয়েছে, সোমবার থেকে শনিবার পর্যন্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে। সকাল ৬টা ৫ মিনিটে সোনারপুর থেকে ডায়মন্ড হারবারে নতুন ট্রেন চলবে। সকাল ৭টা ২২ মিনিটে ডায়মন্ড হারবার থেকে শিয়ালদহমুখী নতুন ট্রেন চলবে। সকাল ৯টা ৩৫ মিনিটে শিয়ালদহ থেকে সোনারপুর যাবে আরেকটি ট্রেন। ট্রেন চলবে আরও কটি শাখাতেও।
- Related topics -
- রাজ্য
- শিয়ালদহ
- শিয়ালদহ
- ট্রেন
- লোকাল ট্রেন
- রেলমন্ত্রী
- ভারতীয় রেল
- রেলওয়ে বোর্ড
- রেল মন্ত্রক
- রেল পরিষেবা
- রেলওয়ে
- ভারতীয় রেলওয়ে
- রেলভবন
- দক্ষিণ পূর্ব রেল
- উত্তর পূর্ব রেলওয়ে
- পূর্ব রেল


