Scottish Church College | পাকস্থলীতে 'সন্দেহজনক পদার্থ'! স্কটিশ চার্চ কলেজে ছাত্রীর রহস্যমৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ

Saturday, January 31 2026, 5:44 pm
Scottish Church College | পাকস্থলীতে 'সন্দেহজনক পদার্থ'! স্কটিশ চার্চ কলেজে ছাত্রীর রহস্যমৃত্যুতে ঘনাচ্ছে সন্দেহ
highlightKey Highlights

হস্টেলের সিক-রুম থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তারপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


স্কটিশ চার্চ কলেজে ছাত্রীর রহস্যমৃত্যু নিয়ে চাঞ্চল্য। মৃত ছাত্রীর নাম ঋশিকা বনিক। সূত্রের খবর, গত ২৪ জানুয়ারি বিধান সরণীতে কলেজের লেডিস হস্টেলে দুই বন্ধুর সঙ্গে পপকর্ন জাতীয় খাবার খাচ্ছিল সে। হঠাৎ করে সে অসুস্থতা বোধ করায় ছাদের সিক রুমে নিয়ে যাওয়া হয় ঋশিকাকে। পরে বন্ধুরা ছাদে সিক রুমে গিয়ে দেখে, অচৈতন্য অবস্থায় ঋশিকা পড়ে আছে। পরেরদিন ২৫শে জানুয়ারি মৃত্যু হয় ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তে মৃতের পাকস্থলীর মধ্যে সন্দেহজনক পদার্থ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে তদন্ত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File