School Inspector Attacked | মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে রমরমিয়ে মোবাইল ব্যবহার! প্রতিবাদ করায় মারধর বিদ্যালয় পরিদর্শককে, গ্রেপ্তার প্রধান শিক্ষক সহ ৮

Wednesday, February 4 2026, 3:28 pm
School Inspector Attacked | মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে রমরমিয়ে মোবাইল ব্যবহার! প্রতিবাদ করায় মারধর বিদ্যালয় পরিদর্শককে, গ্রেপ্তার প্রধান শিক্ষক সহ ৮
highlightKey Highlights

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনায় প্রধান শিক্ষক, গ্রুপ-ডি-সহ আট জনকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ।


মাধ্যমিক পরীক্ষার আবহে বিদ্যালয় পরিদর্শককে (SI) মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে। সূত্রের খবর, এদিন পরীক্ষা চলাকালীন পরিদর্শনে আসেন জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ। সেসময় এক গ্রুপ ডি কর্মীর কাছ থেকে মোবাইল পাওয়া যাওয়ায় এই ঘটনার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ, এরপরই স্কুলের কয়েকজন শিক্ষক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে ব্যাপক মারধর করেন। গালিগালাজও করা হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক, গ্রুপ-ডি-সহ আট জনকে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File