Education | ইউ-ডাইসে তথ্য না দিলে বেসরকারি স্কুল বন্ধের হুঁশিয়ারি স্কুলশিক্ষা মন্ত্রীর!

Tuesday, August 25 2026, 4:07 am
Education | ইউ-ডাইসে তথ্য না দিলে বেসরকারি স্কুল বন্ধের হুঁশিয়ারি স্কুলশিক্ষা মন্ত্রীর!
highlightKey Highlights

ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসে (ইউ–ডাইস) রাজ্যের বেসরকারি স্কুলগুলি তথ্য আপলোড না করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল রাজ্য।


ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন প্লাসে (ইউ–ডাইস) রাজ্যের বেসরকারি স্কুলগুলি তথ্য আপলোড না করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিল রাজ্য। অভিযোগ, স্কুলে পড়ুয়া থাকা সত্ত্বেও বহু বেসরকারি স্কুল নির্দিষ্ট তথ্য ইউ–ডাইস পোর্টালে আপলোড করছে না। ফলে সরকারি তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা শূন্য বা বাস্তবের তুলনায় অনেক কম দেখাচ্ছে। এর ফলে রাজ্যে প্রাক–প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলছুটের হারও তুলনায় অনেকটাই বেশি দেখাচ্ছে। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনের কথায়, ‘এই ভুল তথ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই ডিসেম্বরের মধ্যেই এই কাজ সম্পূর্ণ না হলে, সংশ্লিষ্ট স্কুলগুলির ইউ–ডাইস নম্বর প্রত্যাহার করা হবে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File