SBSTC Electric Bus | দুর্গাপুর-আসানসোল রুটে চলবে ৫টি নতুন ইলেকট্রিক বাস! ঘোষণা SBSTC-এর
Friday, July 3 2026, 3:55 am

Key Highlightsআগামী কয়েকদিনের মধ্যে বাসগুলি আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলের অভ্যন্তরে চলবে।
প্রথাগত জ্বালানি এড়িয়ে বিদ্যুৎচালিত বাসের দিকে ঝুঁকছে সরকারি পরিবহণ সংস্থা। এদিন আরও পাঁচটি নতুন ইলেকট্রিক বাস রাস্তায় নামালো দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। সূত্রের খবর, ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে দুর্গাপুর ও আসানসোল রুটে চলবে এই বাস। চার্জিং এর জন্যে আসানসোল শহরের বাস ডিপোতে চার্জিং স্টেশন তৈরি করা হবে। বর্ধমান, বাঁকুড়া জেলাতেও ইলেকট্রিক বাস চালানো হবে বলে জানিয়েছেন এসবিএসটিসি কর্তৃপক্ষ। পরিবেশবান্ধব এই বাসগুলি রাস্তায় নামলে আমদানি করা জ্বালানির উপর সরকারকে নির্ভর করতে হবে না।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- দুর্গাপুর
- আসানসোল
- বৈদ্যুতিক বাস
- বিদ্যুৎ


