SBI Home Loan | হোম লোনের সুদের হার ০.২৫ শতাংশ বাড়াল এসবিআই, বাড়বে মাসিক কিস্তি!

Saturday, October 17 2026, 5:26 am
SBI Home Loan | হোম লোনের সুদের হার ০.২৫ শতাংশ বাড়াল এসবিআই, বাড়বে মাসিক কিস্তি!
highlightKey Highlights

বাড়ি কেনার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) থেকে ঋণ নিয়ে থাকলে এবার গ্রাহকদের বেশি টাকা গুনতে হতে পারে।


বাড়ি কেনার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) থেকে ঋণ নিয়ে থাকলে এবার গ্রাহকদের বেশি টাকা গুনতে হতে পারে। হোম লোনের সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত ১৫ অক্টোবর থেকেই নতুন এই হার কার্যকর হয়েছে। এর ফলে রেপো রেটের সঙ্গে যুক্ত ঋণের মাসিক কিস্তি বা EMI অনেকটাই বাড়তে চলেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭৫ শতাংশ করা হয়েছে। সাধারণ হোম লোনের সুদের হার এখন ৭.৫০ থেকে ৮.৮০ শতাংশের মধ্যে রয়েছে। ধরা যাক, ২০ বছরের জন্য ৫০ লক্ষ টাকার হোম লোনে সুদের হার বাড়লে প্রতি মাসে প্রায় ৭৮১ টাকা অতিরিক্ত দিতে হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট ০.২৫ শতাংশ বাড়ানোর পরেই এই সিদ্ধান্ত নিল এসবিআই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File