Sayak Chakraborty | গোমাংস বিতর্কে বেয়ারার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার সায়কের, ক্ষমা চাইলো অলি পাব-ও
Sunday, February 1 2026, 5:13 pm

Key Highlightsঅভিনেতা-ইনফ্লুয়েন্সার বলছেন, “আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক…”
গত চব্বিশ ঘন্টায় গোমাংস বিতর্কে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রবিবার সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে ‘অনিচ্ছাকৃত ভুলের’ জন্য ক্ষমা চেয়ে নিয়েছে অলি পাব। এরপর অলি পাব এবং তাদের কর্মীর বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় দায়ের করা এফআইআর প্রত্যাহার করে নিলেন অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। এদিন সোশ্যাল মিডিয়ায় সায়ক জানালেন, “থানায় গেছিলাম, ঠিক। এই ভুলে অলি পাবের গাছাড়া ভাবে আমার মাথার ঠিক ছিলো না। আমি কোনোদিনও গোমাংস মুখে নিইনি। এবার থেকে দেখেশুনে বুঝে চলব না হয়। আমি জনগণের উপর নির্ভরশীল, তাই জনগণ যা বলবেন সেটাই ঠিক, হয়ত। ...”
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা কর্পোরেশন
- কলকাতা পৌরসভা
- অভিনেতা
- রেস্তোরাঁ


