Bangladeshi couple | মক্কায় দম্পতির মৃত্যুদণ্ডের নেপথ্যে এক ভারতীয়? দাবি পাকিস্তানি সোশাল মিডিয়া হ্যান্ডেলারদের

Thursday, October 22 2026, 2:52 pm
Bangladeshi couple | মক্কায় দম্পতির মৃত্যুদণ্ডের নেপথ্যে এক ভারতীয়? দাবি পাকিস্তানি সোশাল মিডিয়া হ্যান্ডেলারদের
highlightKey Highlights

ওয়াঘার ওপারে সোশাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, মক্কায় বাংলাদেশি যুগলের মর্মান্তিক পরিণতি শুধুই চুমু খাওয়ার জন্য নয়। নেপথ্যে রয়েছে আরও ‘গুরুতর’ অপরাধ।


মসজিদের ছাদে দাঁড়িয়ে চুমু খাওয়ার অপরাধে মক্কায় চরম নির্মমতার শিকার হতে হয়েছে এক বাংলাদেশি দম্পতিকে। শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ওই দম্পতিকে প্রকাশ্যে শিরচ্ছেদের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি সরকার। এই ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে নেটভুবনে। মক্কায় ওই দম্পতির মৃত্যুদণ্ডের নেপথ্যে এক ভারতীয়কে দায়ী করলেন পাকিস্তানি সোশাল মিডিয়া হ্যান্ডেলাররা। পাক সোশাল মিডিয়ার দাবি, ওই বাংলাদেশি দম্পত্তি আসলে স্বামী স্ত্রী নন। তাঁরা মসজিদ-এ-হারামে সাফাই কর্মীর কাজ করতেন। মক্কায় থাকাকালীন তাঁরা প্রেমের সম্পর্কে জড়ান। এক ভারতীয় বন্ধু মসজিদের দরজায় প্রহরীর কাজ করছিলেন। সে লুকিয়ে ওই দুজনের ভিডিও করেন। পাক হ্যান্ডেলারদের দাবি, সুইটি নামের ওই মহিলার প্রতি দুর্বলতা ছিল ভারতীয় যুবকের। তাঁকে প্রত্যাখ্যান করাতেই ওই ভিডিও ভাইরাল করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ওই ভারতীয় যুবকও। তাঁকে ২০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File