Satwik Chirag | দুবছর পর সিঙ্গাপুর ওপেনে খেতাব ভারতের, ব্যাডমিন্টনে ইতিহাস তৈরী সাত্ত্বিক-চিরাগের

Sunday, May 31 2026, 2:53 pm
Satwik Chirag | দুবছর পর সিঙ্গাপুর ওপেনে খেতাব ভারতের, ব্যাডমিন্টনে ইতিহাস তৈরী সাত্ত্বিক-চিরাগের
highlightKey Highlights

২০২৬ সালের সিঙ্গাপুর ওপেন শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করলেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা।


ব্যাডমিন্টনে ইতিহাস গড়লো ভারতের তরুণেরা। ইন্দোনেশিয়ার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বর জুটি ফজার আলফিয়ান ও মোহাম্মদ শোহিবুল ফিকরিকে হারিয়ে ২০২৬ সালের সিঙ্গাপুর ওপেন শিরোপা জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। ম্যাচের প্রথম সেট ২১-১৮ ব্যবধানে জিতে এগিয়ে যায় ইন্দোনেশিয়া জুটি। দ্বিতীয় সেট ২১-১৫ ব্যবধানে জেতেন চিরাগরা। শেষ সেটে সাত্ত্বিক-চিরাগ জুটি ১১-৫ ব্যবধানে এগিয়ে যায়। অবশেষে ২১-১৬ ব্যবধানে জেতে সাত্ত্বিক-চিরাগ। দু-বছর পর বিডব্লিউএফ ট্যুর ইভেন্টে প্রথম শিরোপা জয় তাঁদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File