Sarsuna Incident | বেহালা কাণ্ডে অর্ধনগ্ন করে হাঁটানো হল অভিযুক্তদেরও! রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের

Thursday, October 29 2026, 4:10 pm
Sarsuna Incident | বেহালা কাণ্ডে অর্ধনগ্ন করে হাঁটানো হল অভিযুক্তদেরও! রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের
highlightKey Highlights

ওইদিন কী ঘটেছিল, কেন অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে হাঁটানো হল – এমনই নানা প্রশ্ন রিপোর্ট আকারে জানতে চান তদন্তকারীরা।


রবিবার বেহালার সরশুনা এলাকায় যুবতীর পরিবার তাঁদের বাড়ির মেয়ের সম্পর্ককে না মানতে পেরে প্রেমিক ও তার পরিবারকে শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। যুবক, যুবকের বাবা ও তাঁর এক বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটায় যুবতীর পরিবার। সেই ঘটনায় গ্রেফতার হন যুবতীর বাবা ও মামা। শুধু হাফপ্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে ঘুরিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় মানবাধিকার কমিশন। ওইদিন কী ঘটেছিল, কেন অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে হাঁটানো হল তা জানতে চেয়েছেন কমিশনের তদন্তকারীরা। আগামী ২ সপ্তাহের মধ্যে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার কাছ থেকে রিপোর্ট তলব করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File