Sarathi Scheme | ‘সবুজ সাথী’ বদলে গেলো ‘সারথি’-তে! এইট থেকেই সাইকেল পাবে পড়ুয়ারা
Wednesday, September 30 2026, 4:46 am

Key Highlightsএবার থেকে আর নবম শ্রেণিতে উঠলে নয়, অষ্টম শ্রেণিতে উঠলেই স্কুল থেকে সাইকেল পাবে পড়ুয়ারা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সবুজ সাথী’ প্রকল্পের নাম বদলে গেলো। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরায় ‘সারথি’ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে অষ্টম শ্রেণিতে উঠলেই স্কুল থেকে সাইকেল পাবে পড়ুয়ারা। সাইকেলগুলি তৈরী হবে বাংলার কারখানায়। আর তাতে প্রচুর কর্মসংস্থান হবে, আশা মুখ্যমন্ত্রীর। এদিন শুভেন্দু বলেন, “আগের মুখ্যমন্ত্রী আত্মীয়দের থেকে সাইকেল কিনতেন। আমরা সাইকেল কারখানা তৈরির জন্য জমি দেব। নতুন সংস্থার কাছ থেকে সাইকেল কিনব।” মুখ্যমন্ত্রী আরও বললেন, “ছাত্রছাত্রীদের স্মার্ট ট্যাব দেওয়া হবে। বিভিন্ন স্কুলকে স্মার্ট স্কুল হিসেবে গড়ে তোলা হবে।”


