Sarathi Project | সবুজসাথী অতীত! রাজ্যে এল উন্নতমানের সাইকেল প্রকল্প ‘সারথি’! পড়ুয়ারা পাবেন অষ্টম শ্রেণিতেই!
Tuesday, September 29 2026, 10:03 am

Key Highlightsপরিবর্তনের বাংলায় এবার স্কুলপড়ুয়াদের জন্য বিদায় নিল ‘সবুজসাথী’। তার বদলে এল উন্নত মানের সাইকেল নিয়ে নতুন প্রকল্প—‘সারথি’।
পরিবর্তনের বাংলায় এবার স্কুলপড়ুয়াদের জন্য বিদায় নিল ‘সবুজসাথী’। তার বদলে এল উন্নত মানের সাইকেল নিয়ে নতুন প্রকল্প—‘সারথি’। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে নবম শ্রেণিতে সাইকেল মিললেও, এখন থেকে অষ্টম শ্রেণির পড়ুয়ারা এই সুবিধা পাবে। প্রায় ১২.৫৯ লক্ষ শিক্ষার্থী ‘সারথি’র আওতায় আসবে। নীল রং ও বিশ্ববাংলার লোগো বদলে গেরুয়া রঙের এই সাইকেলগুলির গুণমান অনেক বাড়ানো হয়েছে। সুরক্ষার কথা মাথায় রেখে যুক্ত হয়েছে ভালো আলো ও উন্নত টায়ার। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে একই টেবিলে মিড ডে মিলের মধ্যাহ্নভোজ সারেন। দুর্নীতি রোধ ও স্থানীয় শিল্পকে গুরুত্ব দিয়ে এই সাইকেলের সমস্ত যন্ত্রাংশ এখন রাজ্যেই তৈরি হবে বলে ঘোষণা করেন তিনি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজ্য সরকার
- শুভেন্দু অধিকারী


