Santiniketan | শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ! ঘটনাস্থল থেকে চম্পট দিলো যুবক

Friday, November 13 2026, 3:47 pm
Santiniketan | শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ! ঘটনাস্থল থেকে চম্পট দিলো যুবক
highlightKey Highlights

শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক কনস্টেবল।


ভরসন্ধায় শান্তিনিকেতনে অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক কনস্টেবল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার অন্তর্গত লাইক বাজারে। পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ দাস। জখম ওই পুলিশ কর্মীকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ, শুক্রবার সন্ধ্যায় লাইক বাজারে অভিযুক্তকে ধরতে গিয়েছিলেন ওই পুলিশকর্মী। আচমকাই ওই পুলিশ কর্মীকে লক্ষ্য করে বন্দুক বার করে গুলি চালিয়ে দেয় অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছিলেন বিশ্বজিৎ দাস। সেই সুযোগে চম্পট দেয় ওই অভিযুক্ত। কোন মামলায় কাকে ধরতে পুলিশ শান্তিনিকেতনের ওই এলাকায় গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File