Santiniketan | তালতোড়ের একটি হোম-স্টে থেকে উদ্ধার যুবকের দেহ, চাঞ্চল্য শান্তিনিকেতনে, খুন করা হয়েছে- অভিযোগ পরিবারের
Wednesday, August 12 2026, 4:56 pm

Key Highlightsশান্তিনিকেতনের তালতোড় এলাকার একটি হোম-স্টে থেকে সুরজিৎ পাল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রের খবর।
বুধবার, শান্তিনিকেতনের তালতোড় এলাকার একটি হোম-স্টে থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুরজিৎ পাল (২৬)। তিনি অনলাইন ডেলিভারি সংস্থায় কর্মরত ছিলেন। কাজের সূত্রে তালতোড়ের একটি হোম-স্টেতে ঘর ভাড়া নেন তিনি। বুধবার একাধিকবার ডাকাডাকি করে যুবকের কোনও সাড়াশব্দ না পাওয়ায় হোম-স্টে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে সুরজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনাটি আত্মহত্যার। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। সুরজিতের বন্ধু সৌরভ ঘোষের অভিযোগ, ‘আমরা এসে দেখতে পেলাম, ওই ঘরটি পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করলাম ময়নাতদন্ত হয়নি, আপনারা কেন রুম পরিষ্কার করলেন। আমরা আমাদের বন্ধুকে চিনি, ও আত্মহত্যা করতে পারে না। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- শান্তিনিকেতন
- আত্মহত্যা
- খুন
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- পশ্চিমবঙ্গ


