Sandip Mandi | বঙ্গসন্তানের হেড থেকেই পাকিস্তান বধ! ইস্টবেঙ্গল তারকা সন্দীপকে চাকরির আশ্বাস ক্রীড়ামন্ত্রীর

Key Highlightsসন্দীপের চাকরি পাওয়া নিয়ে আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ নিজেই। ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডারের বাবার সঙ্গে কথাও বললেন তিনি।
২০২৬ সালের SAFF চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ফুটবল দল। এই জয় এসেছে ইস্টবেঙ্গলের সন্দীপ মান্ডির হেড থেকে। আজ বুধবার কলকাতায় ফেরার কথা সন্দীপের। তার আগেই সন্দীপের চাকরি পাওয়া নিয়ে আশ্বাস দিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডারের বাবার সঙ্গে কথোপকথনের সময় সন্দীপের ভবিষ্যতের কথা ভেবে ক্রীড়ামন্ত্রী বললেন, ‘ওর বয়স অনেকটাই কম। এখনও অনেকটা পথ যেতে হবে। অভিজ্ঞতা বাড়িয়ে খেলা চালিয়ে যেতে হবে।’ ক্রীড়ামন্ত্রীর কাছে ছেলের স্থায়ী চাকরির জন্য আর্তি জানিয়ে সন্দীপের বাবা বললেন, ‘চাকরির বিষয়ে কিছু ব্যবস্থা হলে ভালো হয়। ও তো এখনও কোনও চাকরি করে না। তাই খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি কোনও চাকরি করলে ভালো হতো।’ ইস্টবেঙ্গল তারকার বাবাকে আশ্বাস দিয়ে ইন্দ্রনীল খাঁ জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এই নিয়ে খোঁজ নেবেন তিনি এবং কোনও ব্যবস্থা হলে, পরে বিশদে জানাবেন।
- Related topics -
- খেলাধুলা
- খেলা যখন
- ইস্টবেঙ্গল
- ইমামি ইস্টবেঙ্গল
- ক্রীড়াবিদ
- ফুটবলার
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ভারত
- পাকিস্তান


