Sandip Ghosh | আর্থিক দুর্নীতি মামলায় জামিন, কেন ছাড়া পেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ?

Saturday, October 17 2026, 4:11 am
Sandip Ghosh | আর্থিক দুর্নীতি মামলায় জামিন, কেন ছাড়া পেলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ?
highlightKey Highlights

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।


আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় জামিন পেলেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বিচারপ্রক্রিয়ার ধীরগতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন সন্দীপ। সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঁচে এই মামলার শুনানি ছিল। তাঁদের পর্যবেক্ষণ, দু’বছরেরও বেশি সময় tini জেলবন্দি। অথচ ১৪৭ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র সাত জনের সাক্ষ্যগ্রহণ সম্পূর্ণ হয়েছে। দীর্ঘ বন্দিদশা এবং বিচারপ্রক্রিয়ার এই ধীরগতির কথা মাথায় রেখেই সন্দীপ ঘোষকে জামিন দেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File