Sandeshkhali Violence | ভোট পরবর্তী হিংসা সন্দেশখালিতে, গুলিতে আহত ন্যাজাট থানার ওসি সহ ৪!
Wednesday, May 6 2026, 2:53 am

Key Highlightsএকটি বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয়। ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েতেরে পায়ে গুলি লাগে।
ভোটপর্ব নির্বিঘ্নে মিটলেও নির্বাচনের ফল বেরোতেই উত্তপ্ত বাংলা। দুই দলের সংঘর্ষ রুখতে গিয়ে সন্দেশখালিতে আহত পুলিশকর্মী। সূত্রের খবর, এদিন সন্দেশখালির ন্যাজাট থানার রাজবাড়ি এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের পরিবেশ তৈরী হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। একটি বাড়ি থেকে ছুটে আসা এলোপাথাড়ি গুলিতে আহত হন ন্যাজাট থানার ওসি ভরত প্রসূন পুরকায়েত। আরও দু’জন পুলিশকর্মী এবং দু’জন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি ও তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
- Related topics -
- রাজ্য
- ভোট পরবর্তী হিংসা
- ইলেকট্রনিক ভোটিং মেশিন
- পুলিশ প্রশাসন
- পুলিশ
- westbengal
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল


