Samik Bhattacharya | সিঙ্গুরে তৈরী হবে কেমিক্যাল পার্ক! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের

Key Highlightsকেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় রাজ্যে একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টচার্য।
বঙ্গে একগুচ্ছ শিল্পের আশা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় রাজ্যে একটি কেমিক্যাল পার্ক গড়ার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টচার্য। মুখ্যমন্ত্রীকে চিঠিতে শমীক লিখেছেন, ‘৩,০৩০ কোটি টাকার ভব্য রসায়ন কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যে তিনটি বিশেষ কেমিক্যাল পার্ক তৈরি করা হবে। প্রতিটি পার্কের জন্য কেন্দ্র এক হাজার কোটি টাকার অনুদান দেবে, যেখানে রাজ্যকে ন্যূনতম পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করতে হবে। এটা পশ্চিমবঙ্গের জন্য বিরল সুযোগ।’ এদিন শমীক চিঠিতে আরও লেখেন, ‘কোনও আইনি সমস্যা না থাকলে সিঙ্গুরে এই প্রকল্প গড়ে তোলা যেতেই পারে। হলদিয়া, রঘুনাথপুর এবং দুর্গাপুর নিয়েও সরকার ভাবতে পারে। এর বাইরে কেমিক্যাল পার্ক তৈরির জন্য অনেক জায়গা রাজ্যে আছে। সেগুলি নিয়েও সরকার ভাবনাচিন্তা করতে পারে।’
- Related topics -
- রাজ্য
- শমীক ভট্টাচার্য
- বিজেপি
- বিজেপি প্রার্থী
- বিজেপি কর্মী
- বিজেপি নেত্রী
- বিজেপি সাংসদ
- শুভেন্দু অধিকারী
- রসায়ন
- ফ্যাক্টরি
- মুখ্যমন্ত্রী


