Sector V Accident | সেক্টর ফাইভে ডিভাইডারে ধাক্কা বেপরোয়া গাড়ির! আহত ৪ যুবক-যুবতী
Thursday, April 16 2026, 6:03 am

Key Highlightsবৃহস্পতিবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে ছিলেন তিন জন পুরুষ ও এক মহিলা।
শহর কলকাতায় দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ টাউনের দিকে যাওয়ার পথে একটি কালো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। গাড়িতে তিন জন পুরুষ ও এক মহিলা ছিলেন। রক্তাক্ত অবস্থায় চার জনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুজন এখনও চিকিৎসাধীন। গাড়ির চালক মদ্যপ ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- সল্টলেক
- গাড়ি দুর্ঘটনা
- পথদুর্ঘটনা
- পশ্চিমবঙ্গ
- আহত
- নিহত


