Salman Khan | মাত্র ১১ টাকায় সিনেমা দেখতে পারবেন প্রবীণরা! ‘মাতৃভূমি’ রিলিজের আগে বড়ো ঘোষণা ভাইজানের
Saturday, November 7 2026, 2:02 pm

Key Highlightsপ্রবীণ নাগরিকদের জন্য মাত্র নামমাত্র মূল্যে সিনেমা দেখার বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছেন সলমন।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে ভাইজানের ছবিমুক্তির দিনতারিখ। সলমন খানের আগামী ছবি ‘মাতৃভূমি’-র মুক্তির তারিখ ঘোষণা হয়েছে ৪ ডিসেম্বর। শুক্রবার ছবির জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এই ঘোষণা করলেন ভাইজান। এছাড়াও তিনি জানালেন সারা দেশের যে সমস্ত বর্ষীয়ান নাগরিক ৭৫ বছরের কোঠা পেরিয়ে গিয়েছেন, তাঁরা মাত্র ১১ টাকা টিকিটের বিনিময়ে প্রেক্ষাগৃহে গিয়ে এই দেশাত্মবোধক সিনেমাটি উপভোগ করতে পারবেন। ছবিটির পথচলা অনেক বাধার সম্মুখীন হলেও সলমনের মানবিক উদ্যোগ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি ফের প্রশংসিত হয়েছেন। তাঁর এই পদক্ষেপ প্রবীণদের প্রতি সম্মান জানানোর এক নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে।
- Related topics -
- বিনোদন
- সলমন খান
- সলমন খান ফিল্মস
- মুভি রিলিজ
- movies
- সিনেমাা


