Salary Hike in govt School | প্যারাটিচার থেকে স্পেশাল এডুকেটর, একসঙ্গে সব পদে বেতন বাড়লো স্কুলকর্মীদের

Key Highlightsপ্যারা টিচার সহ PBSSM, PBRSSM, স্কুল শিক্ষা অধিকার ও PM-POSHAN-এর অধীনে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীর মাসিক পারিশ্রমিক বাড়াল রাজ্য সরকার।
স্কুলশিক্ষা দফতরের ৩০ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের সরকারি স্কুল কর্মীদের মাসিক পারিশ্রমিক বাড়াল রাজ্য সরকার। কার কত বাড়ল আয়= প্যারাটিচার (প্রাথমিক): ১১,৯৪১ থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। প্যারা টিচার (উচ্চ প্রাথমিক): ১৫,৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা। শিক্ষা বন্ধু: ৯,৯৫৪ থেকে বেড়ে হয়েছে ১৪,৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটর: ১৪,৯২৪ থেকে বেড়ে হয়েছে ১৯,৯২৪ টাকা। ম্যানেজমেন্ট স্টাফ (PBSSM): বর্তমান স্টাফদের প্রাপ্য ৯,৮৭০ থেকে বেড়ে হয়েছে ৫১,৫৫৮ টাকা। নতুন কর্মীদের ১৪,৮৭০ থেকে বেড়ে হয়েছে ৬১,৫৫৮ টাকা। সহায়ক/সহায়িকা (SSK): ১১,৯৪১ থেকে বেড়ে হয়েছে ১৬,৯৪১ টাকা। সম্প্রসারক/সম্প্রসারিকা (MSK): ১৫,৫২৩ থেকে বেড়ে হয়েছে ২০,৫২৩ টাকা। মুখ্য সম্প্রসারক/সম্প্রসারিকা (MSK): ১৬,১৭৮ থেকে বেড়ে হয়েছে ২২,১৭৮ টাকা। অ্যাকাডেমিক সুপারভাইজার: ১৩,৭৮১ থেকে বেড়ে হয়েছে ১৮,৭৮১ টাকা। ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজার: ১৯,৬৯২ থেকে বেড়ে হয়েছে ২৫,৬৯২ টাকা। PA-cum-DEO: ১৪,৭৭৪ থেকে বেড়ে হয়েছে ১৯,৭৭৪ টাকা। পার্ট-টাইম কন্ট্রাক্চুয়াল টিচার (HS স্তর): ১৫,২১৮ থেকে বেড়ে হয়েছে ২০,২১৮ টাকা। এডুকেশন সুপারভাইজার (PM-POSHAN): ১১,০০০ থেকে বেড়ে হয়েছে ১৬,০০০ টাকা।


