Suvendu Adhikari | রেঞ্জ ও বিট অফিসারদের বেতন বাড়ছে ৫ হাজার টাকা করে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Tuesday, August 18 2026, 10:48 am
Suvendu Adhikari | রেঞ্জ ও বিট অফিসারদের বেতন বাড়ছে ৫ হাজার টাকা করে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রেঞ্জ ও বিট অফিসারদের বেতন পাঁচ হাজার টাকা করে বাড়বে।


অক্টোবর থেকে বাড়তে চলেছে রেঞ্জ ও বিট অফিসারদের বেতন। মঙ্গলবার তাঁদের বেতন পাঁচ হাজার টাকা করে বাড়বে। মঙ্গলবার এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রেঞ্জ ও বিট অফিসারদের বেতন পাঁচ হাজার টাকা করে বাড়বে। পাশাপাশি তিনি জানান, ফরেস্ট গার্ডদের বেতনও পাঁচ হাজার টাকা করে বাড়বে। ভাতা বাড়ছে বনসহায়কদেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘একটি গাছ মায়ের নামে’ ভাবনার বাস্তবায়নে, পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মঙ্গলবার রাজ্য জুড়ে ৫০ লক্ষ চারাগাছ রোপণের মাধ্যমে ‘সবুজ স্বাধীনতা’ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মোহরকুঞ্জের অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি। বলেন, ‘আমাদের বনকর্মীদের একটু ভালো খবর দেব। যে ৫০০ জন রেঞ্জার আছেন, অক্টোবর মাস থেকে তাঁদের পাঁচ হাজার টাকা বেতনবৃদ্ধি করছি। বিট অফিসার ৫০০ জন আছেন। তাঁদেরও পাঁচ হাজার টাকা বেতনবৃদ্ধি হবে অক্টোবর থেকে। ফরেস্ট গার্ড আছেন ৬৫০ জন। তাঁদেরও পাঁচ হাজার টাকা করে বাড়ানো হচ্ছে। যে ১৫০০ জন বনসহায়ক রয়েছেন, তাঁদের বাড়ছে দু’হাজার টাকা। এত দিন তাঁরা ১০ হাজার টাকা করে পেতেন। এ বার তাঁরা ১২ হাজার টাকা পাবেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File