Sai Sudharsan | শ্রীলঙ্কা সফরের আগে ফের ধাক্কা ভারতীয় দলে, চোটের জন্য ছিটকে গেলেন সাই সুদর্শন!

Saturday, August 8 2026, 5:42 pm
Sai Sudharsan | শ্রীলঙ্কা সফরের আগে ফের ধাক্কা ভারতীয় দলে, চোটের জন্য ছিটকে গেলেন সাই সুদর্শন!
highlightKey Highlights

জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর এবার চোটের জন্য ছিটকে গেলেন ব্যাটার সাই সুদর্শন।


শ্রীলঙ্কা সফরের আগে একের পর এক চোটের থাবা ভারতীয় শিবিরে। জশপ্রীত বুমরাহ, ওয়াংশিংটন সুন্দর, নীতীশ রেড্ডি, হর্ষিত রানার পর এবার চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার সাই সুদর্শন। গত ৪ আগস্ট ভারতীয় দল শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার সময় সুদর্শন ফিট সার্টিকেট পাননি। শনিবার দলের যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এদিনও ফিটনেস সার্টিফিকেট পেলেন না বাঁহাতি ব্যাটার। দ্রুত তাঁর পরিবর্ত ঘোষণা করবে বোর্ড। বোর্ড সূত্রে খবর, তাঁর পরিবর্ত হিসাবে সরফরাজ খান এবং শেখ রশিদের কথা ভাবা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File